খবরটি শুনুন
অডিও সংস্করণ
রবিবার, ৩ এপ্রিল রাতে জয়তী দেবীর হৃদযন্ত্র বিকল হয়ে যায়। তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মা হারা হলেন যশ। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন শহরের একটি বেসরকারি হাসপাতালে। মাকে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেতা। এই কঠিন সময়ে যশ ও তাঁর পরিবারকে একান্তে থাকতে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে অভিনেতার টিমের পক্ষ থেকে।