Belakoba: ডাম্পার এবং বাসের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে আহত কয়েক!

Monday, May 09, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বিকেল গড়তেই, গেটবাজার তিস্তা ক্যানেল রোডের সংলগ্ন এলাকায় এদিন ডাম্পার এবং বাসের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে আহত কয়েক! তার মধ্যে গুরুতর অবস্থায় এক মহিলা। জানা গিয়েছে এদিন বিকেল ৫ টা নাগাত শিলিগুড়ি থেকে মালবাজার যাওয়ার একটি যাত্রীবাহী বাস ও একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসে থাকা যাত্রীদের মধ্যে আহত বহু এবং স্থানীয় সুত্রে খবর একটি মহিলার হাত কেটে যাওয়াতে আশঙ্খা জনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল হসপিটালে পাঠানো হয়েছে।

একজনের ঘটনায় স্থানীয়দের বিশাল ভিড়। ঘটনা মাত্রই ডাম্পার টি দুমড়ে-মুচড়ে উল্টে যায়, এবং ডাম্পারের চালক পলাতক। এদিকে যাত্রীবাহী বাসটিও দুমড়ে মুচড়ে তিস্তা কেলেনের ধরে চলে যায়। ব্রেকেট থাকতেই রক্ষে, ঘটনস্থলে পৌঁছায় মিল্লনপল্লি, আমবাড়ি ও শিলিগুড়ি মেট্রোলিটন পুলিশ। ঘটনার কিছুক্ষণ পরেই ক্রেন এর সাহায্যে দুমড়ে মুচড়ে যাওয়া বাসটি'কে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। 

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator