খবরটি শুনুন
অডিও সংস্করণ
বেলাকোবা শিকারপুর হাট কমপ্লেক্সে, এদিন পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তর বিভাগের উদ্যোগে বেলাকোবা আম বাড়ি রেঞ্জ পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় ।এদিন তার শুভ সূচনা হয়। আজ ১ মে থেকে ৩১ শে মে জুলাই প্রজন্ত চলবে এই প্রশিক্ষণ কেন্দ্র। এই শিবিরের ফিতা কেটে উদ্বোধন করেন রাজগঞ্জ বিধায়ক খোগেস্বর রায় বেলাকোবা বন বিভাগের রেঞ্জার সঞ্জয় দত্ত, আমবাড়ি বন বিভাগের রেঞ্জার সন্দীপ সরকার, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা দাস রায়, স্থানীয় প্রঞ্চায়েত সহ অন্যান্য নেতৃত্ব বিন্দ। ।
জানাগিয়েছে এই বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে মোট ৪০ জন ছাত্রকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। এবিষয়ে রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় জানান আজকাল হাজার পড়াশুনা করলেও কম্পিউটার প্রশিক্ষণ জরুরি। ২ বন বিভাগের উদ্যোগে এই সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ।