খবরটি শুনুন
অডিও সংস্করণ
উত্তরবঙ্গকে আলাদা রাজ্য ও অন্যান্য দাবি নিয়ে ১০ মিনিটের পথ অবরোধে সামিল হলো K.P.P.U (Kamtapur People's Party) । এদিন রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুরে চৌরাস্তার মোড়ে, K.P.P.U (Kamtapur People's Party) এর পক্ষ থেকে। তেল ও নানান মূল্য বৃদ্ধির প্রিবাদে এবং পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য, এবং কামতাপুর ভাষাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে। দশ মিনিটের পথ অবরোধ দেখায় তারা। K.P.P.U (Kamtapur People's Party) এর ব্লক সভাপতি জানিয়েছেন আমাদের এই অবরোধ পথ রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর সহ উত্তরবঙ্গের নানান জায়গায় চলছে,
মূলত আমাদের এই পথ অবরোধে, সাধারণ মানুষের যেনো অসুবিধা না হয় সেই কারণেই ১০ মিনিটের পথ অবরোধ। তবে এই পথ অবরোধের মাধ্যমে আমরা আমাদের যে দাবি, সেই দাবি যেনো উপর মহলে পৌঁছায় এবং সঠিক বিচার করা। হয় সেই বার্তাই আমরা দিলাম। এই পথ অবরোধে উপস্থিত ছিলেন K.P.P.U (Kamtapur People's Party) এর ব্লক সভাপতি জ্যোতিষ রায়, এবং অন্যান্য সদস্যরা।