খবরটি শুনুন
অডিও সংস্করণ
প্রেমের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়াতে আত্মঘাতী যুবক অভিযোগ পরিবারের। নাম দ্বীপ পাল বয়স ১৮ পিতা স্বর্গীয় পরিতোষ পাল। ঘটনায় শোকের ছায়া এলাকায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবার, শিকারপুর অঞ্চলের মুরগিটা গ্রামে।পরিবার সূত্রে জানা যায় বেশ কয়েক বছর ধরে একই গ্রামের এক মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল দীপ পালের সাথে। হঠাৎই সম্পর্কের অবনতি ঘটাতে।
তারপর থেকে বাড়িতে এসে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিল , পরিবারের লোক চিন্তিত হয়ে তাকে জিজ্ঞেস করলে সে কোন উত্তর দেয় নী। এমত অবস্থায় আজ দুপুর থেকে নিখোঁজ দীপ। খোঁজাখুঁজি করতে বাড়ির ছোট বোন দেখতে পায় বাড়ির পাশে একটি গাছের ডালে গামছা পেচিয়ে ফাঁসি দিয়ে ঝুলে আছে। সেখান থেকে দ্বীপের ছোট বোন চিৎকার করলে গ্রামবাসীরা সেখানে গিয়ে পৌঁছায়। এরপরে খবর দেওয়া হয় বেলাকোবা ফাঁড়ির পুলিশ কে। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বেলাকোবা ফাঁড়ির পুলিশ যুবকের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে পুলিশ। তবে এই খবর সম্পূর্ণ অভিযোগ মূলক, ঘটনার তথ্য দাচাই করেনি খবর বঙ্গ।