দশদরগা মোড় থেকে বেলাকোবা, রাস্তার কাজের শিলান্যাস করলেন রাজগঞ্জ বিধায়ক খগেস্বর রায়

Monday, May 30, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
দশদরগা মোড় থেকে বেলাকোবা, প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। সোমবার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত দশদরগা মোড় থেকে বেলাকোবা পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করেন তিনি।পূর্তদপ্তরের উদ্যোগে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে এই রাস্তা তৈরি করা হবে। এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা।বহু মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করে।স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তার।আজ সেই রাস্তার শিলান্যাস করা হল।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator