খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জ: গাড়ি চালকদের দার করিয়ে, ওয়ারেস সহ ঠান্ডা জল খাওয়ালেন রাজগঞ্জ ট্রাফিক পুলিশ। এদিন বুধবার রাজগঞ্জ ট্রাফিক পুলিশের উদ্যেগে, ফাটাপুকুরের ট্রাফিক মোড়ে, সমস্ত গাড়ি চালকদের থামিয়ে ঠান্ডা জল এবং ওয়ারেস খাওয়ালেন রাজগঞ্জ ট্রাফিক পুলিশ। রাজগঞ্জ ট্রাফিক ওসি অতুল চন্দ্র দাস জানিয়েছেন, দিনের পর দিন বাড়ছে প্রচন্ড গরম,
আর এই গরমে দূরদূরান্তের এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়ি চালিয়ে চলাচল করতে জলের পিপাসা পেয়ে থাকে, এবং প্রচন্ড গরমে মস্তিষ্কে চাপের কারণে রাস্তা ঘাটে দূর্ঘটনা যে না হয়। সমস্ত গাড়ি চালকেরা যেনো মাথা ঠান্ডা করে গাড়ি চালায় সেই কথা ভেবেই এই উদ্যোগ। উপস্থিত ছিলেন রাজগঞ্জ ট্রাফিক ওসি অতুল চন্দ্র দাস, রাজগঞ্জ ট্রাফিক এএসআই গোপাল মুর্মু সহ ট্রাফিক পুলিশ ও সিভিল ভলেন্টিয়ারা।