এবার শাঁখা কেনার নামে বাড়িতে এসে, বিক্রেতার গলা থেকে সোনার মালা ছিনতাইয়ের অভিযোগ

Tuesday, May 10, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
নানান ভাবে ছিনতাইয়ের কথা সামনে এলেও এবার, হাতের শাঁখা কিনতে এসে ব্যাবসায়ীর গলা থেকে সোনার চেন ছিনতাইয়ের অভিযোগে চাঞ্চল্য শীতলকুচি ব্লকের, ভাঐরথানা গ্রাম পঞ্চায়েতের ভাঐরথানা হাই স্কুল সংলগ্ন এলাকায়।

সূত্রের খবর গতকাল ভর সন্ধ্যায় শীতলকুচি ব্লকের ভাঐরথানা গ্রাম পঞ্চায়েতের, ভাঐরথানা হাই স্কুল সংলগ্ন এলাকার একটি শাঁখা ব্যাবসায়ীর বাড়িতে আসেন ২ ব্যক্তি। জানা গিয়েছে ব্যাবসায়ীর ২ ছেলে ব্যবসার কাজে বাড়ির বাইরেই ছিলেন, এবং শাঁখা ব্যবসায়ী সেই মহিলা ঠিক তখন একাই ছিলেন বাড়িতে। আর সেই সময়ে, সন্ধ্যা নাগাদ দুই ব্যক্তি শাঁখা কিনতে ব্যবসায়ীর বাড়িতে আসলে ওই ব্যবসায়ী বাড়িতে শাঁখা দেখতে দেখতে হঠাৎ করে শাঁখা বিক্রেতা মহিলার গলা থেকে সোনার মালাটি ছিঁড়ে নিয়ে ওই দুই দূষ্কৃতী পালিয়ে যায় বলে অভিযোগ। ছিনতাইয়ের এই খবর ছড়িয়ে পড়াতেই ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।

এবিষয়ে শাঁখা বিক্রেতা জানান, দুই ব্যক্তি শাঁখা কিনতে আমার বাড়িতে এসেছিলেন। যথারিথী শাঁখা দেখতে দেওয়া হয়। সেসময় হঠাৎ করে গলার সোনার চেইন ছিনতাই করে পালায়। ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator