মানুষ থেকে কুকুর হলেন টাকো। ১২ লক্ষ টাকা খরচ করার পর এই পরিণতি

Thursday, May 26, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
মানুষে কি না পারে। আর মানুষের কতই না শক থাকে। আর সেই স্বপ্ন পূরণ করার পেছনে মানুষ কতটা কি করতে পারে তা মনে হয় আমাদের এখনও অজানা। কিন্তু তাই বলে মানুষ থেকে কুকুর হওয়ার স্বপ্ন আবার কার, থেকে যায় এই প্রশ্ন। তাও মোটামুটি ১২ লক্ষ টাকা খরচ করার পর।

ঘটনাটি হস্যকার বা অবাক লাগলেও বাস্তব সত্য। মোটামুটি ১২ লক্ষ টাকা খরচ করার পর নিজেকে মানুষ থেকে কুকুরে রূপান্তর করেছে জাপানের এক যুবক, যার নাম টাকো (Taco) জানা গিয়েছে তার কুকুরের প্রতি ভালোবাসা এবং আকর্ষণ অনেক আগের। মানুষ জীবনে সন্তুষ্ট নয় সে। তাই নিজে ভেবে নিয়েছেন হাজার প্রচেষ্টার ফলেও সে কুকুর হবেন। আর সত্যিই যেমন টা ভেবেছিলেন ঠিক তেমনটি ১২ লক্ষ টাকা খরচ করার পর মানুষ থেকে কুকুর হয়ে নিজের স্বপ্ন পূরণ করে দেখিয়েছেন জাপানের এই যুবক।

অনেক আগে থেকে তার মনে কুকুরের প্রতি ভালোবাসা এবং টান থাকায়, দৈনদিন জীবনযাপন করেন ঠিক কুকুরের মতই। হাঁটা চলা করতো কুকুরের মতো। খাওয়া দাওয়াও করতো কুকুরের মতো। কিন্তু তাতেও সন্তুষ্ট নয় যুবক। আর টাকো (Taco) হতে চেয়েছিল কুকুর, তবে সার্জারি বা কোনো অন্য উপায়ে তো আর মানুষ থেকে কুকুর হওয়া সম্ভব নয়, তাই এক পোশাক সংস্থার সাথে যোগাযোগ করেন টাকো(Taco)।

আর সেই সংস্থার সাথে কথা বলে বানিয়ে নেন এক কুকুরের পোশাক, যা ধারণ করার পর কুকুর আর মানুষের পর্থক থাকে না বললেই চলে। টাকো (Taco) সেই পোশাক ধারণ করার পর দিব্যি খোশ মেজাজে দিনরাত ঘুরে ফিরেছেন। এমন কি রাস্তায় বা মানুষের ভিড়েও তাকে দেখা গিয়েছে। আর সেই রাস্তায় হাঁটাচলার ছবি পোস্ট করেছেন। আর সেই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা কেউ কেউ ব্যাপারটা নিয়ে হাস্যকর হলেও পছন্দ করেছেন নেটিজেনরা। 

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator