পুকুর পাড়ে খেলতে গিয়ে, ভাই ও বোনের মর্মান্তিক মৃত্যু

Wednesday, May 25, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ফাইল ছবি

পুকুর পাড়ে খেলতে গিয়েই বিপত্তি। পুকুরের জলে ডুবে মঙ্গলবার মৃত্যু হয় দুই শিশুর। দেবিকা টুডু (৫) এবং দ্বীপ টুডু (৩) সম্পর্কে দুই ভাই বোন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কালনা থানার নান্দাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগান পাড়া এলাকায়। কলের মিস্ত্রি জেনা টুডুর পরিবার সকলেই শ্রমজীবী। স্ত্রী মিনতি টুডু, বাবা ও মা প্রত্যেকেই খেতমজুর। প্রত্যেকেই এদিন নিজের নিজের কাজে বাড়ি থেকে বেরিয়ে যায়। একমাত্র বাড়িতে ছিল বড় মেয়ে মনীষা ছোট মেয়ে দেবিকা এবং একমাত্র ছেলে দ্বীপ। মনীষা ছোট ভাই-বোনেদের দেখাশোনা করতো। স্থানীয় সূত্রে খবর, এদিন বেলা সাড়ে নটা নাগাদ মনীষার নজর এড়িয়ে দেবিকা ও দীপ সাবান নিয়ে স্থানীয় পুকুরে স্নান করতে বেরিয়ে যায়। বেলা সাড়ে ১১ টা নাগাদ পুকুরের জলে দেবিকা ও দ্বীপের দেহ ভাসতে দেখে প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্ত হয় বলে জানা গেছে। ঘটনা ঘটে শোকের ছায়া এলাকায়।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator