এইজন্যই বোধহয় অরিজিৎ সিং সবকিছুর উর্দ্ধে। নেট দুনিয়ায় ভাইরাল গুরুদেব

Thursday, June 09, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অরিজিতের(Arijit Singh) গান শোনেন নী এরকম মানুষ হয়তো অনেক বলতে অনেক কম সংখ্যাই রয়েছে। আর যেই একবার অরিজিতের(Arijit Singh) গান শোনেন সেই একেবারেই তার ফ্যান হয়ে যান। তার গলা, তার সরলতাই যে ওরকম।  

আমরা জানি, এই বিশ্ব জুড়ে অরিজিতের(Arijit Singh) ফ্যানের সংখ্যা অগুণতি। তাঁর কন্ঠের জাদুতে আমরা হৈ মুগ্ধ সবাই। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই নজরে আসে তাঁর কনসার্টের হাজারও ভিডিও এবং তার অনুগামীদের মন্তব্য। সম্প্রতি কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অরিজিতের একটি বাংলা গানের ভিডিও। তাঁর কন্ঠের জাদুতে মেতেছে নেটপাড়া। একটি সর্বভারতীয় চ্যানেলে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar) শ্রদ্ধা জানিয়ে তাঁর বেশ কয়েকটি গান গাইতে দেখা মিলেছে অরিজিৎ 'কে। গায়কের কন্ঠে সেই সব জনপ্রিয় গান শুনে মুগ্ধ নেট দুনিয়া। নাম গুম জায়েগা দিয়ে শুরু করে একের পর এক গানে অনুরাগীদের মোহিত করেছেন অরিজিৎ। তবে শুধু হিন্দি গানই নয়, বাংলা ও মারাঠী গানও শোনালেন তিনি। এক নয় একাধিক বাংলা গান গেয়ে বাঙালি শ্রোতাদের মন জয় করেছেন অরিজিৎ। 

কখনও গিটার বাজিয়ে গেয়েছেন ‘যা রে উরে যারে পাখি’,কখনও গেয়ে উঠেছেন ‘হায় হায় প্রাণ যায়’, আবার কখনও গেয়েছেন ‘দে দোল দোল দোল তোল পাল তোল’, গেয়েছেন ‘না মন লাগে না’। প্রতিটা ভিডিওই ভাইরাল নেটদুনিয়ায়।

গানের সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার পরই, তাঁর গান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই নানা মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। অনেকেই লিখছেন, “এইজন্যই বোধহয় অরিজিৎ সিং সবকিছুর উর্দ্ধে। অরিজিৎ সিং তোমাকে প্রণাম গুরুদেব।” আবার কেউ কেউ লিখেছেন, “আমরা গর্বিত একটা ন্যাশানাল চ্যানেলে বাংলা গান ও ভাষাকে এত অপূর্বভাবে উপস্থাপনা করার জন্য ।।”

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator