খবরটি শুনুন
অডিও সংস্করণ
কোথাও ঝড়ের তান্ডবে গাছ পড়ে ঘর ভেঙেছে আবার কোথাও ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড মালদার বিস্তীর্ণ এলাকা। বহুকষ্টে প্রাণে বেঁচেছেন অনেক মানুষ। পথ আটকে যানচলাচল বন্ধ হয়েছে। আবার কোথাও ঝড়ের তান্ডবে বিদ্যুতের তার ছিঁড়ে লোডশেডিং। তারই মাঝে বাজ পড়েও মৃত্যুর ঘটনা ঘটলো মৃত্যু বাবা ও ছেলের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার ভুতনি থানার উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের আলাদিয়া এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ভূতনি থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন বাবা দুলাল ঘোষ ও ছেলে অনুপ ঘোষ। বৃহস্পতিবার ভোরে মালদা জেলা জুড়ে ঝড়-বৃষ্টি শুরু হতেই বাড়ি থেকে কিছুটা দূরে গৃহপালিত গোরু গোয়ালঘরে আনার জন্য যাচ্ছিলেন বাবা ও ছেলে। তখনই বাজ পড়ে।
ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়েন বাবা ও ছেলে। শরীরের কোনও কোনও অংশ পুড়েও যায়। এরপরই স্থানীয়রা উদ্ধার করে ভূতনি হাসপাতালে নিয়ে যান দু’জনেই। সেখানেই দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তারপরই ভূতনি থানার পুলিশ বাধা ও ছেলের মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।