মর্মান্তিক ঘটনা! বজ্রাঘাতে মৃত্যু হলো বাবা-ছেলের

Thursday, June 16, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
মর্মান্তিক দূর্ঘটনা তুফানগঞ্জ বালাভুত গ্রাম পঞ্চায়েতের উত্তর বালাভুতের নয়েরচড় এলাকায়। বজ্রাঘাতে মৃত্যু হল বাবা ও ছেলের। ঘটনা ঘিরে শোকের ছায়া এলাকায়, মৃতরা হল দেবেন মণ্ডল(৭০) ও দুলাল মণ্ডল(২০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দেবেন বাবু এবং তার ছেলে দুলাল ঝিঙা তুলতে জমিতে যান।সেইসময় এলাকায় বাজ পড়ে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা ও ছেলের।

এদিকে স্বামী ও ছেলে বাড়ি ফিরে না এলে জমিতে যান দেবেন বাবুর স্ত্রী।সেখানে গিয়ে দেখেন জমিতে এক জায়গায় জল জমে রয়েছে আর সেই জলের মধ্যেই পড়ে রয়েছে দুজন। তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। দ্রুত বাবা ও ছেলেকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতদেহদুটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator