পথ দুর্ঘটনায় উল্টে গেল মাছবোঝাই গাড়ি, মাছ কুড়োতে ভিড় স্থানীয়র

Thursday, June 23, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ঘোষপুকুরের টোলট্যাক্স সংলগ্ন ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি ট্রাক। তৎক্ষণাৎ মাছ লুট করতে ভিড় লেজগেলো স্থানীয়দের। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ থেকে শিলিগুড়ির দিকে আসছিল মাছ বোঝাই ঐ ট্রাকটি ঘোষপুকুরের টোলট্যাক্স সংলগ্ন ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি।ঘটনায় আহত হন ট্রাক চালক সহ আরও একজন।

আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে দুর্ঘটনার পর মাছ পড়ে থাকতে দেখে লুট করতে ভিড় জমান স্থানীয়রা। যদিও পরবর্তীতে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি উদ্ধার করে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator