খবরটি শুনুন
অডিও সংস্করণ
স্কুল থেকে ফিরে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে প্রাণ হারালো এক কিশোর। জানাগিয়েছে মৃত কিশোরের নাম দুর্গেশ কামতি। শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের ডিএস কলোনির বাসিন্দা সেই কিশোর এনজেপির সাউথ শান্তিনগর জুনিয়র হাইস্কুলের অষ্টম শ্রেনীর ছাত্র ছিল। সূত্রের খবর, মঙ্গলবার স্কুল ছুটির পর শিলিগুড়ি সংলগ্ন জাবরাভিটা হাউসিং কমপ্লেক্সে জলমগ্ন এলাকায় পাঁচ বন্ধু মিলে স্নান করতে নামে দুর্গেশ।
স্নান করার সময় হঠাৎ জলে ডুবে যায় কিশোর। ভয়ে পালিয়ে যায় সঙ্গে থাকা চার বন্ধু। এরপর স্থানীয়দের বিষয়টি নজরে আসলে খবর দেওয়া হয় এনজেপি থানার পুলিশকে। এনজেপি থানার পুলিশ পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় কিশোরকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা কিশোরকে মৃত বলে ঘোষনা করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।