মামার বাড়ি শিলিগুড়ি এসে নিখোঁজ নন্দিনী

Thursday, June 02, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
শিলিগুড়ি মামাবাড়িতে বেড়াতে এসে নিখোঁজ ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, নন্দিনী রায়। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও মেলেনি ছাত্রীর খোঁজ। স্কুলের গরমের ছুটিতে ময়নাগুড়ি থেকে শিলিগুড়ি সংলগ্ন পোরাঝাড় এলাকায় মামাবাড়িতে বেড়াতে এসেছিল। জানাগিয়েছে গত মঙ্গলবার দুপুরে মামাবাড়িতে একাই ছিল নন্দিনী। সেইসময় ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে বেড়া টপকে সে বাইরে বেরিয়ে গিয়েছে বলে দাবি ছাত্রীর পরিজনদের। নন্দিনীর দিদিমা জানান,স্কুলের ছুটিতে বেড়াতে এসেছিল। ঘটনার দিন বাড়িতে কেউ ছিলাম না।বাড়ির সদর দরজায় তালা দেওয়া ছিল। সেইসময় গাছ বেয়ে বেড়া টপকে বাইরে বেরিয়েছে নন্দিনী। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

অন্যদিকে নিখোঁজ ছাত্রীর মামি জানান, কারও প্রলোভনে হয়তো এভাবে বাড়ি ছেড়ে বেরিয়েছে নন্দিনী।শহরের বিভিন্ন এলাকায় অনেকেই তাকে দেখেছেন বলেও জানতে পেরেছি। এদিন বিষয়টি জানতে পেরে ওই বাড়িতে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য নিরঞ্জন সরকার।দ্রুত সুরাহা মিলবে বলেও আশাবাদী তিনি।বলেন, খবর পেয়েই ছুটে এসেছি।ছাত্রীর পরিজনদের সঙ্গে কথা বলেছি।প্রশাসনিক মহলে কথা বলে দ্রুত মেয়েটিকে খোঁজার চেষ্টা করা হবে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator