Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
ইতিহাসে প্রথমবার এক ওষুধেই শরীর থেকে উধাও মারণ ক্যানসার। কোনওরকম অস্ত্রোপচারের প্রয়োজন নেই। যুগান্তকারী এই ফলাফল চারদিকে আলোড়ন সৃষ্টি করেছে। সকলেই শুনে অবাক। সত্যি তবে এমনটাও সম্ভব! চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি কঠিন এই রোগের সঙ্গে লড়াইয়ে যোগ্য হাতিয়ার হয়ে উঠতে পারে ভবিষ্যতে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ওষুধের ট্রায়ালে একশো শতাংশ সাফল্য মিলেছে। আর তাতেই চর্চায় উঠে এসেছে 'ডোস্টারলিম্যাব' নামক ওষুধটি।
তথ্য বলছে, ২০২০ সালে বিশ্বজুড়ে প্রায় ১০ লক্ষ মানুষ ক্যানসারে আক্রান্ত হয়ে প্রাণ হারান। স্তন ক্যানসার, ফুসফুসের ক্যানসার এবং মলদ্বার ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যাও দিনে দিনে বেড়েই চলেছে। এই ওষুধের সাফল্যের হিসেবনিকেশ করে গবেষকরা তাঁদের স্থির সিদ্ধান্তে পৌঁছলে বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় কুড়ি লক্ষ মানুষকে এই রোগের হাত থেকে বাঁচানো সম্ভব হবে। যা নিঃসন্দেহে নতুন আশার আলো দেখাচ্ছে মানুষকে।
Advertisement