Rajganj: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার। রাজগঞ্জের তালমা মোড় এলাকায়

Tuesday, June 21, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো মহিলার। এদিন রাজগঞ্জ ব্লকের তালমা মোড় সংলগ্ন এলাকায়, পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম নুপুর বর্মন। তালমা সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর জলপাইগুড়ির দিক থেকে একটি চারচাকা গাড়ি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। অন্যদিকে উল্টো দিক থেকে এক মহিলা স্কুটি নিয়ে রাস্তা পার হচ্ছিলেন, ঠিক সেইসময় স্কুটি ও চারচাকার গাড়ির সংঘর্ষ ঘটে। ঘটনায় গুরুতর আহত হন মহিলা।

স্থানীয় পুলিশের সহযোগিতায় মহিলাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে রাজগঞ্জ থানার পুলিশ গিয়ে ঘাতক গাড়িটিকে আটক করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator