Rip KK: প্রয়াত হলেন জনপ্রিয় সংগীত শিল্পী কে কে

Wednesday, June 01, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
প্রয়াত প্রখ্যাত সঙ্গীতশিল্পী কেকে (Krishnakumar Kunnath) (23 August 1968 – 31 May 2022)। কলকাতায় গুরুদাস কলেজের অনুষ্ঠান চলাকালীন মৃত্যু হয়েছে বিখ্যাত গায়কের এমনটাই ঘটনার খবর। এ যেনো কেউ মেনে নিতে পারছেন না এই খবর। কারো বা বিশ্বাস ওই হচ্ছিলো না। তবে সত্যিই ফেরার দেশে চলে গেলেন ভারতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নত (KK)। ৯০ দশক থেকে শুরু করে একেবারে এই বর্তমান সময় পর্যন্ত যাঁর ছিল অনাবীল যাতায়াত। সেই প্রানোচ্ছ্বল, সদা হাস্যময় এক অদ্ভুত মানুষ চলে গেলেন সঙ্গীতের মঞ্চ থেকেই। নজরুল মঞ্চে মঙ্গলবার সন্ধ্যায়ও চুটিয়ে গান করেছেন তিনি। কিন্তু তার পরেই ছন্দপতন। যে হোটেলে তিনি ছিলেন, সেখানেই নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন তিনি। যদিও সে খবর নিশ্চিত নয়। তার পরেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গানের অনুষ্ঠানের কারণেই সোমবার মুম্বই থেকে নিজের দল নিয়ে কলকাতায় আসেন তিনি। অনুষ্ঠান চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। এর পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator