খবরটি শুনুন
অডিও সংস্করণ
সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু, মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ বাসিন্দাদের। একই জায়গায় পরপর দুর্ঘটনা, মৃত্যু স্কুল শিক্ষিকার। ক্ষোভ উগড়ে দিয়ে শিলিগুড়ি-জলপাইগুড়ি মহা সড়ক আটকে দিলেন এলাকাবাসীরা। মঙ্গলবার সকালে, স্কুলের পথে স্কুটি নিয়ে হাইরোড পার হতে গিয়ে সরকারি গাড়ির ধাক্কায় প্রান হারান এক স্কুল শিক্ষিকা নুপুর বর্মণ। এই মর্মান্তিক ঘটনার ঘন্টা দুই পরই ফের একই গায়গায় আরও একটি দুর্ঘটনা ঘটে। আহত হন আরও একজন। এই জোড়া ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। বিকেলের হাইরোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ওপর তালমা সংলগ্ন ডাঙ্গাপাড়ায় দিনভর উত্তেজনা রইল।
স্থানীয়রা জানালেন, অন্যান্য দিনের মতো মঙ্গলবার স্কুলে যাবেন বলে, বাড়ি থেকে স্কুটি চালিয়ে জাতীয় সড়ক পার হচ্ছিলেন। সেই সময় প্রথমে একটি মারুতি ধাক্কা মেরে মহিলাকে রাস্তায় ফেলে দেয়, পরে সরকারি গাড়ি এসে টেনে হিঁচড়ে বেশ কিছুটা দূরে নিয়ে যায়। গুরুতর জখম মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা কড়া হয়। মৃত শিক্ষিকার নাম নুপুর বর্মন (৪০) তালমার সারদা শিশু তীর্থ স্কুলের শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী, মন্টু বর্মন বিজেপির একজন কর্মকর্তা।
প্রথম ঘটনার দুই ঘন্টা পর আরও একজন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এলাকার মানুষের দাবি, গ্রামীণ রাস্তা থেকে জাতীয় সড়কে ওঠার মুখে বেশ উঁচু হওয়ায় রাস্তায় যানবাহনের গতিবিধি চোখে পরে না। তাছাড়া, দাঁড়াবার জায়গাও নেই। তাই রাস্তা পারাপার করা বিপজ্জনক হয়ে দাঁড়ায়। এই নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরা এদিন বিকাল পাঁচটা থেকে পথ অবরোধ ও বিক্ষোভে শামিল হন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রাজগঞ্জ থানার আইসি পংকজ সরকার বিডিও পঙ্কজ কোনার, যুগ্ম বিডিও জয়ন্ত দত্ত রাজগঞ্জ ওসি ট্রাফিক অতুল চন্দ্র দাস ।অবরোধকারীদের দাবি অনুসারে সিভিক ট্রাফিক পুলিশ মোতায়েন রাস্তার ধারে বেরিকেট গার্ডের ব্যবস্থা করা হয় ।জাতীয় সড়ক নির্মাণকারীদের যথাযথ রাস্তা উঁচু করার ব্যাপারে এবং বিদ্যুতের খুঁটি সরানোর ব্যাপারে প্রশাসন উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ সন্ধ্যায় উঠে যায়।