খবরটি শুনুন
অডিও সংস্করণ
সোশ্যাল মিডিয়ায় ঘোরপাক খাচ্ছে ছাত্রীর আত্মহত্যার পোস্ট! তবে কে আত্নহত্যা করলো? কার নামে এখন ভাইরাল হচ্ছে পোস্টগুলো! তা সত্য কি মিথ্যে, তা এখনও অজানা। তবে যে ছাত্রী পরীক্ষায় পাশ না করাতে আত্মহত্যা করেছে তার নাম শম্পা হালদার। সোশ্যাল মিডিয়াতে এই বিষয় নিয়ে আলোচনার ঝর বইছে এখন। কেউ বলছেন হাসি মজার ভিডিও জন্যই Umbrella বানান করা মেয়েটি আত্মহত্যা করেছে, আবার কেউ বলছেন সেই মেয়ে টি আলাদা এবং যে মেয়েটি আত্মহত্যা করেছে সে আলাদা।
শম্পা নামে ওই ছাত্রী হবিবপুরের আরএন রায় গার্লস স্কুল থেকে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। এ বছর ওই স্কুল থেকে মোট ১৮০ জন পরীক্ষার্থী ছিলেন। তার মধ্যে ৮০ জন পাশ করেন। বাকিরা অকৃতকার্য হন। এর পর পাশ করানোর দাবিতে মালদহের বুলবুলচণ্ডী এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান অকৃতকার্য হওয়া পড়ুয়ারা। সম্প্রতি জেলা শিক্ষা দফতর ঘেরাও করে বিক্ষোভও দেখান তাঁরা। সেই বিক্ষোভে ছিলেন শম্পা
ফেইসবুকে একদিকে Umbrella বানান মেয়েটির পোস্ট ভাইরাল হলেও অন্য পক্ষরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, Umbrella বানান যে মেয়েটি ভুল বলেছিল, তার নাম মোটেই শম্পা হালদার নয়। তার নাম সুদীপ্তা বিশ্বাস । তার বাড়িও মোটেই মালদহ-তে নয়। তার বাড়ি রানাঘাটে। দু'টো সম্পূর্ণ আলাদা ঘটনা। সুতরাং, প্লিজ ফেক নিউজ স্প্রেড করবেন না। এই ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। কিন্তু আবেগের বশে প্রতিবাদ করতে নেমে একটি সুস্থ মেয়ের সম্পর্কে এরকম লেখা বন্ধ করুন!