এসএসসি দুর্নীতি কান্ডে মন্ত্রিত্ব গেল পার্থর

Thursday, July 28, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
মন্ত্রী পদ থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে।এসএসসি দুর্নীতি মামলায় আগেই নাম জড়িয়েছিলো রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে ৪৯ কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে ইডি। পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় দুজনকেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি, জেরায় সমস্ত অর্থ পার্থর বলে স্বীকারও করে নিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর থেকেই তাকে মন্ত্রী পদ থেকে অপসারনের দাবি তুলছিলেন বিরোধীরা। এরপর আজই নির্দেশিকা জারি করে মন্ত্রী পদ থেকে সরানো হলো পার্থ চট্টোপাধ্যায়কে। প্রসঙ্গত, রাজ্যের শিল্প, বাণিজ্য ও তথ্য প্রযুক্তি পরিষদীয় মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে বর্তমানে এই তিনটি মন্ত্রকের দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator