'পুষ্পা'র স্টাইলে কাঠ পাচার! রিয়েল লাইফে ধরা পড়ে গেল লক্ষাধিক টাকার কাঠ।

Tuesday, July 19, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
পুষ্পা সিনেমায় আমরা দেখেছিলাম দুধের আড়ালে পাচার হচ্ছিল কাঠ। পুলিশের চোখে ধুলো দিয়ে এভাবে কাঠ পাচারের ঘটনা দেখানো হয়েছিল সিনেমায়। কিন্তু বাস্তবে পুষ্পার নকল করেও ধরা পড়েই গেল কাঠ পাচারকারী। সিমেন্টের বস্তার আড়ালে পাচার হচ্ছিল কাঠ।কিন্তু রিল লাইফে কাঠ পাচার হয়ে গেলেও রিয়েল লাইফে ধরা পড়ে গেল লক্ষাধিক টাকার কাঠ।

পাচারের আগেই লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার করল বন দফতর। মঙ্গলবার ভোরে বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালানো হয়। শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের করতোয়া এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। সিমেন্টের বস্তার আড়ালে কাঠ লুকিয়ে রাখা ছিল। ট্রাকটি থেকে প্রায় ২০ লক্ষ টাকার কাঠ উদ্ধার হয়। ঘটনায় মহম্মদ আসারুল নামে গাড়ির চালককে গ্রেফতার করা হয়। কাঠগুলি অসম থেকে কলকাতার পাচারের উদ্দ্যেশে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator