রাত ১২ টায় ভূমিকম্প! কেপে উঠলো উত্তরবঙ্গ

Saturday, July 02, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ফের ভূমিকম্প হল উত্তরবঙ্গে। ভূমিকম্পে কেঁপে উঠল গোটা উত্তরবঙ্গ। ভূমিকম্পে আতংক ছড়াল বিস্তির্ণ এলাকায়। যদিও কম্পণের তীবতা খুবই কম ছিল এবং অল্প সময় স্থায়ী ছিল। ফলে তেমন ক্ষয়ক্ষতির খবর মেলেনি। রাত ১২টা নাগাদ ভূমিকম্প হওয়ায় এবং কম্পনের মাত্রা কম থাকায় অধিকাংশই টের পায়নি।

জানা গিয়েছে, এদিন রাত ১১টা ৫৯ মিনিট নাগাদ ভূমিকম্পে (Earthquake) কেঁপে ওঠে প্রতিবেশী দেশ ভুটান (Bhutan)। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটানের সামস্তে জোংখাগ এলাকা। এটা ভুটানের রাজধানী থিম্পু থেকে প্রায় ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৪.৭। তবে কম্পন খুব স্বল্প সময়ের জন্য স্থায়ী হওয়ায় এখনও পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। তবে ভুটানের ভূমিকম্পের প্রভাবেই কেঁপে ওঠে সংলগ্ন দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। 

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator