নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল টোটো

Tuesday, July 26, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে গেল টোটো।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন আমায়দীঘি এলাকায়।হতাহতের কোন ঘটনা না ঘটলেও অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রী ও টোটো চালক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জটিয়াকালি থেকে একটি টোটো যাত্রী নিয়ে ফুলবাড়ির দিকে যাচ্ছিল।সেই সময় উল্টো দিক থেকে একটি দ্রুতগতিতে আসা গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায় টোটোটি।অল্পের জন্য প্রাণে বাঁচেন টোটো চালক ও যাত্রীরা।পরে স্থানীয়দের সহযোগিতায় জেসিবি দিয়ে টোটোটিকে উদ্ধার করা হয়।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator