দুটি রেড পান্ডার চামড়া এবং একটি চিতা বাঘের চামড়া সহ ৩ পাচারকারীদের উদ্ধার করলো বেলাকোবা বনদপ্তর

Wednesday, August 17, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
একের পর এক সাফল্যের পর আবারও বিশাল সাফল্য পেলে বেলাকোবা বনদপ্তর। লুপ্তপ্রায় রেড পান্ডার চামড়া এবং একটি চিতা বাঘের চামড়া সহ তিন ধৃতকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে গোপন সূত্রের ভিত্তিতে, মঙ্গলবার বিকেল নাগাদ শিলিগুড়ি পি. ডাবলু. ডি. রোডে পাকড়াও করা হয় ধৃতদের। জানা গিয়েছে ধৃতরা সবাই নেপালের বাসিন্দা।

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল নাগাদ শিলিগুড়ি পিডাব্লিউডি রোড এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে নাকা চেকিং চালায় বেলাকোয়া বনদপ্তর, সেই নাকা চেকিং চলার সময় বাইকে নেপালের নাম্বার থাকা তিন বাইক আরোহীকে আটক করেন বন দফতর, তাদের ব্যাক চেকিং হওয়ায় উদ্ধার হয় দুই রেড পান্ডার চামড়া এবং একটি পূর্ণবয়স্ক চিতা বাঘের চামড়া। তৎক্ষণাৎ তাদের তিনজনকে আটক করে বেলাকোবা বনদপ্তরে নিয়ে আসা হয়। 

জানা গিয়েছে এই রেড পান্ডা সচরাচর দক্ষিণ চীনের জঙ্গলেই দেখা যায়, এবং এটি একটি বিলুপ্তপ্রায় প্রাণী। এর মধ্যেই সেই রেড পান্ডার চামড়াকে উদ্ধার করে শোক প্রকাশ করেন বনদপ্তর। ধৃতদের এদিন বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে বলে খবর! পুরো ঘটনার তদন্ত চলছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator