পাচারের আগেই উদ্ধার কুড়ি লক্ষ টাকার অবৈধ বার্মা টিক কাঠ।

Sunday, August 21, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
কাচের বস্তার আড়ালে গাড়িতে করে পাচার হচ্ছিল বহুমূল্যের বার্মাটিক কাঠ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার সকালে শিলিগুড়ি জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়কের করতোয়া এলাকা থেকে ঝাড়খন্ড নম্বরে একটি লরি আটক করে বৈকন্ঠপুর ফরেস্ট ডিভিশনের বেলাকোবা বনদপ্তরের কর্মীরা। জানাগেছে গৌহাটি থেকে মহারাষ্ট্রে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল এই গাড়িটি। এই ঘটনায় গাড়ির মালিক চন্দন কুমার এবং চালক ছোট্টু ঠাকুর দুজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত দুজনকে আগামীকাল জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator