Rajganj: বাইক ও একটি টোটোকে ধাক্কা মেরে উল্টে দিলো একটি ১০ চাকার লরি

Monday, August 01, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
জলপাইগুড়ি সংলগ্ন দশদরগা এলাকায় পথ দুর্ঘটনায় আহত ৩। জানা গিয়েছে, এদিন একটি ১০ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা দুটি বাইক ও একটি টোটোকে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনায় টোটোতে থাকা দুজন যাত্রী ও টোটো চালক সহ মোট তিনজন গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জল্পেশ মন্দির থেকে পুজো দিয়ে ফেরার পথে বাইকগুলিকে রাস্তার পাশে রেখে চায়ের দোকানে চা খাচ্ছিলেন পুণ্যার্থীরা। সেই সময় দশ চাকার লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুটি বাইক সহ একটি যাত্রীবাহী টোটোকে ধাক্কা মারে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator