মনসা পূজা উপলক্ষে অষ্টনাগের ভেলা ভাসানো হল গজলডোবায়

Friday, August 19, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
মনসা পূজা উপলক্ষে অষ্টনাগের ভেলা ভাসানো হল গজলডোবায়। আর এক পুজো দেখতেই মানুষের ভিড় যেনো অগুনতি, হাজার হাজার দিয়ে মানুষ।  বৃহস্পতিবার প্রতিবছরের মতো রাজগঞ্জের গজলডোবা তিস্তা নদীতে অষ্টনাগের ভেলা ভাসানো হয়। তিন দিনব্যাপী মনসা পূজা চলবে। পূজো উপলক্ষে সাতদিনব্যাপী মেলা বসেছে পূজো প্রাঙ্গণে।
পূজো কমিটি সূত্রে জানা গিয়েছে, ২০০০ সালে বন্যায় গজলডোবায় তিস্তার চর এলাকায় প্রচুর সাপের উপদ্রব হয়েছিল। সাপের ছোবলে দুজন মারাও গিয়েছিল।ওই বছর স্থানীয় এক পুরোহিত গোবিন্দ চক্রবর্তীর পরামর্শে এলাকার বাসিন্দারা যৌথভাবে অষ্টনাগের পুজো করেন।তখন থেকে প্রতি বছর এই সময় মনসা পূজো করার পাশাপাশি ভেলা ভাসানো হচ্ছে। 

পুজো কমিটির সম্পাদক রঘুনাথ মন্ডল বলেন, সাপের উপদ্রব থেকে রেহাই পাওয়ার কামনায় প্রতিবছর মনসা পুজো করা হয় এবং অষ্টনাগের ভেলা ভাসানো হয়।প্রতিবছর হাজার হাজার মানুষের সমাগম হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। পূজো উপলক্ষে মেলা বসে। ঢালাও খিচুড়ির আয়োজন ছিল। এছাড়াও এখনও প্রতিবছর পূজোর দিনে মন্দিরে সাপ আসে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator