খবরটি শুনুন
অডিও সংস্করণ
দীর্ঘ দু বছর পর করোণা রেশ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে গোটা রাজ্য। গত দু'বছর ধরে কমবেশি সব ব্যবসাতেই মন্দা দেখা দিয়েছিল। তবে এ বছর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতেই বিভিন্ন ব্যবসায়ীরা লাভের আশায় বুক বেঁধেছেন এ বছর।ঠিক এরকম পরিস্থিতির সময় যখন আসন্ন দুর্গা পুজো উৎসবকে কেন্দ্র করে জামা কাপড়ের দোকানে উপচে পড়া ভিড় শুরু হয়, ঠিক সেই সময় অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব ভষ্মিভূত হয়ে যায় ৩টি কাপড়ের গুদামের। যার জেরে মূলত কপালে চিন্তার ভাঁজ পড়েছে কাপড় ব্যবসায়ীদের।পুজো উপলক্ষে তোলা হয়েছিল নিত্য নতুন সব জামাকাপড়।
তবে পুজোর আগেই সব আশায় ছেদ পড়লো গতকাল রাতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বাজারে আনুমানিক ১১:৩০টার অগ্নিকাণ্ডের ঘটনার জেরে।আজ সকালে কোন এক ব্যক্তির দ্বারা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় অগ্নিকাণ্ডের ঘটনাটি জানতে পারেন। এরপর তিনি তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পাশাপাশি সরেজমিনে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন। তবে বিধায়ক খগেশ্বর বাবু ব্যবসায়ীদের জানিয়েছেন সরকারি তরফে যতটুকু সাহায্য করা যায়, ততটা তিনি চেষ্টা করবেন।