রাজগঞ্জের মগরাডাঙ্গি এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Wednesday, August 24, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জ, ২৪ আগস্টঃ জলপাইগুড়ি জেলার অন্তর্ভুক্ত রাজগঞ্জ ব্লকের মগরাডাঙ্গি এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে।সূএ মারফত খবর মৃতের নাম নাম বাবলু রায়।জানাগেছে আজ অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি গাছে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

মৃতের পরিবার সূত্রে খবর গতকাল রাতে বাবলু বাইক নিয়ে বেড়িয়ে যায়। গভীর রাত হতে চললেও বাড়ি ফেরেননি বাবলু। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরবর্তীতে বাড়ির কাছেই একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কি কারনে এমন অঘটন ঘটালো বুঝতে উঠতে পারছে না পরিবারের সদস্যরা।ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator