খবরটি শুনুন
অডিও সংস্করণ
অনুপম রায়, ০৪ সেপ্টেম্বর, আমবাড়িঃ এক দিবসীয় ফুটবল সম্প্রীতি কাপ খেলার আয়োজন রাজগঞ্জে। রবিবার রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টের করা হয়। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি চিন্তা মোহন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফুটবল খেলার আয়োজন করা হয়। এই খেলায় রাজগঞ্জ বিধানসভার আটটি অঞ্চল অর্থাৎ বিন্নাগুড়ি, মান্তাদাড়ি, শিকারপুর,পানিকৌড়ি, সুখানি, কুকুরজান, মাঝিয়ালি ও সন্ন্যাসীকাটা অঞ্চল থেকে এই ফুটবল খেলায় অংশগ্রহণ করে।আজকের ফাইনাল খেলায় মুখোমুখি হয় পানিকৌরি গ্রাম পঞ্চায়েত একাদশ ও সুকানি গ্রাম পঞ্চায়েত একাদশ। আরে নির্ধারিত সময়ে কোন দলেই গোল করতে না পারায় ট্রাইবেকারে পানিকৌরি গ্রাম পঞ্চায়েত একাদশ সুকানি গ্রাম পঞ্চায়েত কে পরাজিত করে।
চ্যাম্পিয়ন দল কে বিধায়ক খগেশ্বর রায় চ্যাম্পিয়ন ট্রপি ৬০০০০ টাকা তুলে দেন এবং নমসুদ্র উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য সুকানি গ্রাম পঞ্চায়েত একাদশকে ৪০ হাজার টাকা ও রানার্স ট্রফি তুলে দেন।ফাইনাল খেলার আগে জলপাইগুড়ি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চ্যাটার্জী দুই দলকেই হারজিত মেনে নিতে বলেন এবং সকলকে ধন্যবাদ জানান।এছাড়া অতিথিদের মধ্যে ছিলেন রাজ্য কমিটির সদস্য সুনীল সরকার, রাজগঞ্জ তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি,রাজগঞ্জ আইএনটিটিইউসি সভাপতি মোঃ সোলেমান,রাজগঞ্জ যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তুষার কান্তি দত্ত, বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান শশী চন্দ্র বর্মন সহ আরো অনেকে।এই খেলা দেখতে মাঠের চারপাশে উপচে পড়া সাধারণ মানুষের ভিড় ছিল।