পাচারের আগেই উদ্ধার হলো ট্রাক বোঝাই বহুমূল্যের বার্মাটিক কাঠ।

Monday, September 19, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ফের বড় সাফল্য বেলাকোবা বনদপ্তরের। একের পর এক পাচার রুখতে দেখা গিয়েছে বেলাকোবা বন্ধ দপ্তরকে। ফের এদিন পাচারের আগেই উদ্ধার হল ট্রাক বোঝাই বহুমূল্যের বার্মাটিক কাঠ। বনদফতর সূত্রে জানা গিয়েছে, গতকাল আসামের গোহাটি থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ট্রাক বোঝাই বার্মাটিক কাঠ। গোপন সূত্রের ভিত্তিতে বেলাকোবা বনদপ্তরের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে, শিলিগুড়ি জলপাইগুড়ির ৩১ নম্বর সড়কের করতোয়া এলাকা থেকে উদ্ধার করে এই বার্মাটিক বোঝাই ট্রাকটিকে। সিমেন্টের বস্তা এবং কাঠের গুড়োর ভেতর গোপনে পাচার হচ্ছিলো এই বার্মাটিক। জানা গিয়েছে আনুমানিক ৪০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করা হয়েছে। ঘটনায় আটক করা হয়েছে তিনজন পাচারকারীকে, তারা হলেন সঞ্জয় কুমার মধ্যপ্রদেশের বাসিন্দা, কৃপাল সিং এবং কমল সিং দুজন রাজস্থানের বাসিন্দা। গোটা ঘটনার তদন্ত চলছে।


×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator