বাঘ আতঙ্ক রাজগঞ্জের মালিভিটা গ্রামে, তবে শেষে যা হলো বিস্তারিত দেখুন

Friday, September 23, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বাঘের আতঙ্কের জুবুথুবু গ্রামবাসী। ঘটনাটি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক সংলগ্ন শিকারপুর অঞ্চলের অন্তর্গত মালিভিটা গ্রামে। আতঙ্কগ্রস্ত গ্রামবাসীরাই নতুন প্রজাতির বাঘের হাত থেকে নিস্তার পেতে বনদপ্তরে খবর পাঠান। খবর পৌঁছতেই বাঘ মামাকে বাগে আনতে সটান হাজির বনদপ্তরের কর্মীরা। তবে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতেই চক্ষু চড়ক! একি কাণ্ড?

আসলে যেই প্রাণী দেখে গ্রামবাসীরা ভয়ে আঁটোসাটো হয়েছিলেন আসলে সেটা বাঘই নয়। হ্যা ঠিকই শুনেছেন, অন্ধকারাচ্ছন্ন মোড়া এলাকায় দুটি গরুর দৌড় ঝাঁপ করাকে কেন্দ্র করে গোটা গ্রামে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসী সূত্রে খবর আজ রাত ৮ টা নাগাদ মুখোশধারী বাঘ মামা থুরি গরুগুলো দেখে বাঘ ভেবে বসেন। তবে স্থানিয় সুত্রে খবর, গত দু'দিন আগে বাঘের শিকার হতে দেখা যায় একটি ছাগলকে। যার জেরেই গ্রাম জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে বাঘ এমনই সন্দীহান জাগে গ্রামবাসীদের মনে। গ্রমাবাসিরা মনে করছেন আশেপাশের চা বাগান নয়তো জঙ্গলেই রয়েছে সেই ছাগল শিকার করা বাঘ টি। আর সেই বাঘটির আতঙ্কেই আজ এই ঘটনা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator