বিদ্যুৎ পরিসেবার অচল অবস্থা জন্য বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ

Monday, September 26, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বিদ্যুৎ পরিসেবার অচল অবস্থা জন্য বিদ্যুৎ দপ্তরের দরজা বন্ধ করে দিয়ে অফিসের সামনে বিক্ষোভ। বিশ্বকর্মা পূজার থেকে শুরু হয়েছে বিদ্যুৎ পরিষেবা নিয়ে অচল অবস্থা। গত রবিবার ও সোমবার পরিষেবা না থাকাতে চরম দুর্ভোগের শিকার এলাকাবাসী বলে তাদের অভিযোগ। জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের চেচাপাড়ার এলাকাবাসীরা বিদ্যুৎ পরিষেবার দাবিতে সোমবার সন্ধ্যায় বেলাকোবারর স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কার্যালয়ের প্রবেশের প্রধান গেট বন্ধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে বেলাকোবা পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয় ।  পুলিশের প্রতিশ্রুতিতেই বিক্ষোভ তুলে নেয় আন্দোলনকারীরা। বিক্ষোভকারী এলাকাবাসী প্রশান্ত মন্ডল বিশ্বজিত রায় অমল সরকার দের বক্তব্য গ্রামে রয়েছে ৮০ পরিবারসহ সমপরিমাণ মিটারের সংযোগ ।বিশ্ব কর্মা পূজা থেকে শুরু হয়েছে বিদ্যুতের লুকোচুরি খেলা চরমে উঠে গত রবিবার থেকে নেই কোন বিদ্যুৎ পরিষেবা ।একাধিকবার অভিযোগ ডকেট করা সত্ত্বেও নেই বিদ্যুৎ।

শারদীয় দূর্গা উৎসবের মুখে বিদ্যুৎ পরিষেবা না থাকাতে সম্পূর্ণ গ্রাম অন্ধকারে আচ্ছন্ন ।চোর ডাকাতের আশঙ্কায় আতঙ্কিত গ্রামবাসীরা । ঘটছে দুর্ঘটনা অথচ দপ্তরের নেই কোন হেলদোল । এ সম্পর্কে স্টেশন ম্যানেজার চেতন আনন্দ জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে এলাকার ট্রান্সফরমার বিকল হওয়াতে এই সমস্যা সৃষ্টি হয়েছে ।মঙ্গলবার ধুপগুড়ি থেকে ট্রান্সফরমার নিয়ে এসে পরিবর্তন করে পুনরায় বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে। মঙ্গলবার বিদ্যুৎ পরিষেবা না পেলে গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে জানিয়েছেন তারা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator