লাদাখের উদ্দেশ্যে রওনা হলো জলপাইগুড়ি এবং কুচবিহারের তিন যুবক।

Tuesday, September 13, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বেশিরভাগ দুর্ঘটনার কবলে পড়ছে কম বয়সী ছেলেরা। বাইক দুর্ঘটনায় অনেক যুবকের প্রাণ চলে যাচ্ছে। উঠতি বয়সের ছেলেদের হেলমেট না পড়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সেই জন্য যুব সমাজ যাতে সচেতন হয় এবং হেলমেট পরে বাইক চালায় সেই উদ্দেশ্যে জলপাইগুড়ি থেকে লাদাখের উদ্দেশ্যে রওনা হয়েছে জলপাইগুড়ি জেলা এবং কুচবিহারের তিন যুবক। বাইক চালিয়ে পথে তারা যুব সমাজকে হেলমেট পড়ার এবং সাবধানে বাইক চালানোর জন্য প্রচার করবে বলে জানান তিনজনের টিমের গ্রুপ লিডার উৎপল রায়। উৎপল জানায় যুবসমাজকে সচেতন করতে তারা জলপাইগুড়ি থেকে লাদাক বাইক যাত্রা শুরু করেছেন সোমবার ভোর থেকে। জলপাইগুড়ির রানী নগরের বাসিন্দা উৎপল রায়ের সঙ্গে রয়েছে কোচবিহারের শীতলখুচির বাসিন্দা রাজ সাহা এবং সুজয় বর্মন। 

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator