ল্যাপটপ পেয়ে মালিককে ফিরিয়ে দিলেন জলপাইগুড়ির এক টোটোচালক

Wednesday, September 21, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
টোটো চালকের সততার পরিচয় শহর জলপাইগুড়িতে । হারিয়ে যাওয়া ল‍্যাপটপ সহ ব‍্যাগ তুলে দিলেন সদর ট্রাফিক পুলিশকে । উল্লেখ্য টোটোতে ল্যাপটপ সহ ব্যাগ রেখে চলে গিয়েছিলেন শিলিগুড়ির হাকিমপাড়ার এক মহিলা। হারিয়ে যাওয়া সেই ল্যাপটপ সদর ট্রাফিক পুলিশের মাধ্যমে শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা ওই মহিলার কাছে ফেরত দিলেন টোটো চালক রঞ্জিত রায়। টোটো চালক জানান, সোমবার ওই মহিলা তার টোটোতে উঠেছিলেন এবং শান্তিপাড়া থেকে বাসে উঠেন শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু কিছুক্ষণ পর তিনি লক্ষ করেন টোটোতে ব্যাগ ফেলে রেখে গেছেন ওই মহিলা। তিনি সঙ্গে সঙ্গে এলাকার কর্তব‍্যরত ট্রাফিক পুলিশের সাথে যোগাযোগ করেন‌। এরপর সদর ট্রাফিক অফিসে ব্যাগটি জমা করেন। সদর ট্রাফিক ওসি ব্যাগের মধ্যে থাকা ফোন নম্বর থেকে ওই মহিলার সাথে যোগাযোগ করেন । খবর পেয়ে সদর ট্রাফিক অফিসে উপস্থিত হন তিনি। এরপর ল্যাপটপ ও ব্যাগ ফিরে পান হাকিমপাড়ার ওই ওই বাসিন্দা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator