খবরটি শুনুন
অডিও সংস্করণ
অনুপম রায়, ০৬ সেপ্টেম্বর, বেলাকোবা: সব জায়গার মতো রাজগঞ্জ ব্লকের শিকারপুরেও অনুষ্ঠিত হলো আদিবাসী সম্প্রদায়ের করম পূজা। জানা গিয়েছে এই পুজো আদিবাসী সম্প্রদের মানুষগুলো বছরের প্রতি ভাদ্র মাসে পালিত করে থাকে। ঠিক এ বছরেও ভাদ্র মাসে সেই করম পূজো পালিত হলো রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের, শিকারপুর চা বাগান এলাকায়। এই পুজোয় দেখা গিয়েছে কয়েক শত মানুষের সমাগম, আদিবাসী সম্প্রদায়ের বলেই যে শুধুই আদিবাসী সম্পদের মানুষগুলোই থাকবে তাই নয়। দেখা গিয়েছে প্রতিবেশি এলাকার সকল ধর্মেরই মানুষেরও। করোনা মহামারীর কারণে দুবছর পূজো হলেও সেরকম মানুষের সমাগম দেখা যায়নি, এবার কয়েক শত মানুষের ভিড় দেখে আনন্দ প্রকাশ করেছেন পূজো কমিটির সদস্যরা। এই পুজো আয়োজিত হয় রাত্রে তবে মধ্যরাতে নয় পুজোর শুরু হয় রাত ৮ঃ০০ টায় এবং পূজো শেষ করার পর, নাচ গান এবং নানান আনন্দে মেতে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের শিকারপুর চা বাগান এলাকার সকল এলাকাবাসীরা।