খবরটি শুনুন
অডিও সংস্করণ
উল্লেখ্য আজ অর্থাৎ সোমবার দুপুরে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের অন্তর্গত তালমা হাট এলাকায় শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার মূল জাতীয় সড়ক ধরে যাচ্ছিলো মদ বোঝাই পেয়াজো গাড়ী। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়তেই গাড়ি থেকে সমস্ত মদ পড়ে যায়। বিষয়টি এলাকায় চাউর হতেই স্থানীয়রা পরি কি মরি করে পড়ে থাকা মদ লুটতে ব্যস্ত হয়ে পড়েন। কথায় আছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। আজকের এই ঘটনা থেকে এই প্রবাদ কতটা সত্য তা আরো একবার প্রমাণ হয়ে গেলো।এই ঘটনার পর এলাকা জুড়ে মানুষের ঢল নেমে পড়ে।