সরকারি ভাবে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চা-ভ্রমণ পর্যটন প্রকল্পের উদ‍্যোগ

Tuesday, September 27, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
এবার সরকারি ভাবে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চা-ভ্রমণ পর্যটন প্রকল্পের উদ্যোগ। পর্যটকদের জন্য একটি বিশেষ বাস পরিসেবা চালু করা হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা‌র পক্ষ থেকে। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এই পর্যটন বাসের উদ্বোধন করেন জলপাইগুড়ি‌র জেলাশাসক মৌমিতা গোদারা। জেলাশাসকের দপ্তরে এই উপলক্ষে একটি অনুষ্ঠানে‌র আয়োজন করা হয়। জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চা-ভ্রমণ পর্যটন প্রকল্পের উদ‍্যোগ নেওয়া হল সরকারি‌ভাবে। এই উপলক্ষে পর্যটকদের জন্য এক দিনের এই বিশেষ বাস পরিসেবা চালু করা হল। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা‌র এই বাসে করে মূলত চা বাগান ও গাজলডোবা‌র ভোরের আলো, লাটাগুড়ি, মূর্তি, মালবাজার এলাকার পর্যটন কেন্দ্রে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। এ দিন উৎকর্ষ বাংলার প্রশিক্ষণপ্রাপ্ত দুজন গাইডের উপস্থিতিতে হোমের শিশুদের নিয়ে যাত্রা শুরু করল বাস। চা বাগানের টি প্ল্যান্টেশন কিভাবে হচ্ছে, চা কিভাবে তৈরি হচ্ছে এসব দেখানো হবে হোমের বাচ্চাদের৷ এরপর গজলডোবার নিয়ে যাওয়া হবে বলে জানালেন জেলাশাসক মৌমিতা গোদারা। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য মিনিমাম খরচ রাখা হয়েছে। সঙ্গে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের কাজ, তাদের তৈরি খাবার বিক্রি করার সুযোগ থাকছে।থাকছে অনলাইনে বুকিংয়ের ব‍্যবস্থাও। নামটা ‘চা ভ্রমণ’ দেওয়া হয়েছে। তবে যতটা পারা গিয়েছে জেলার সব জায়গা ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। আপাতত জানুয়ারি পর্যন্ত চালানো হবে এই কর্মসূচি। সাড়া পেলে পরে তা আরো বাড়ানো হবে” উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (ট্যুরিজম) প্রিয়দর্শিনী ভট্টাচার্য , জেলার দুজন অতিরিক্ত জেলা শাসক অশ্বিনী কুমার রায় ও বিবেক ভাসমে। অন্যদিকে টী অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উত্তরবঙ্গের সচিব সুমিত ঘোষ, জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী, ডিবিআইটি’র চেয়ারম্যান জীবন চন্দ পান্ডে সহ অন্যান্যরা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator