Rip: জীবন যুদ্ধে হেরে গেলেন অভিনেতা! প্রয়াত হলেন বলিউডের কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব।

Wednesday, September 21, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
সূত্রের খবর, হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর দিল্লির এমসে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৫৮ বছর। সবাইকে হাসাতেন তিনি। তাঁর মজার কথা আর মিমিক্রি শুনে গোমড়ামুখও হয়ে যেত হাসিমুখ। কিন্তু আর ফিরবে না সেই চওড়া হাসির মানুষটা। প্রয়াত জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। দিল্লির এইমসে মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুতে বলিউড জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জীবনযুদ্ধের লড়াই গেল থমকে। ১০ অগস্ট বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ছুটেছিলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। তবে থেকেই ভক্তদের প্রার্থনা ছিল সঙ্গে। প্রতিটা মুহূর্তে তাঁর শারীরিক অবস্থার খবর নিয়েছেন সকলেই। কিছুদিন আগেই সকলের মন ভাল করে খবর মেলে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। সুস্থ হয়ে উঠছেন। কিন্তু শেষ রক্ষা হল না। সব চেষ্টা ব্যর্থ করে ২১ সেপ্টেম্বর প্রয়াত হন  রাজু শ্রীবাস্তব।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator