রাজগঞ্জ: দুর্গাপুজো কমেটিদের জন্য সুখবর। এবার থাকছে পুরষ্কার! দেখুন বিস্তারিত

Thursday, September 22, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বুধবার রাজগঞ্জের সমস্ত পুজো কমিটিগুলোকে নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করা হয় রাজগঞ্জ বিডিও অফিসের কণ্যাশ্রী ভবনে। রাজগঞ্জ ব্লকের অন্তর্গত রাজগঞ্জ থানা, নিউ জলপাইগুড়ি থানা ও ভক্তিনগর থানার সমস্ত ক্লাব ও পুজো কমিটিদের নিয়ে বৈঠক করা হয়। আর সেই বৈঠক এই তিনটি থানা এলাকার সেরা দুর্গাপূজাকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারিকে পুরস্কৃত করার কথা জানিয়েছেন রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার। এই বিষয়ে রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার জানান, বাংলার দুর্গা পুজোকে হেরিটেজ তকমা সম্মানিত করা হয়েছে। তাই এবার রাজগঞ্জ ব্লক ও রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেরা পুজোগুলিকে সম্মানিত করা হবে। পুজোর পর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিকে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি। উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিডিও পঙ্কজ কোনার, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি, রাজগঞ্জের থানার আইসি পঙ্কজ সরকার, বিদ্যুৎ বিভাগ, দমকল বিভাগ, আবগারি দপ্তরের আধিকারিকেরা সহ বিভিন্ন অঞ্চলের প্রধানরা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator