রাজগঞ্জের শিকারপুর হাটে ধারালো অস্ত্র সহ, ডাকাতির আগেই গ্রেফতার ৩ দুষ্কৃতি

Saturday, September 24, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ডাকাতির আগে ধরা পড়ল ৩ দুষ্কৃতি। বৃহস্পতিবার গভীর রাতে বেলাকোবার শিকারপুর হাট থেকে তিনজনকে গ্রেফতার করে রাজগঞ্জ থানার পুলিশ।ধৃতরা হলেন, আবুবক্কর সিদ্দিক (২৫), দেবাশীষ বর্মন (২৪) ও অমন গোয়ালা(৩০)। এদের মধ্যে দুজন রাজগঞ্জ থানা এলাকা ও দেবাশীষ বর্মন ফালাকাটা থানা এলাকার বাসিন্দা বলে গিয়েছে।ধৃতদের কাছ থেকে দুটি বাইক ও ধারালো অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বেলাকোবা শিকারপুর হাট এলাকা থেকে তিনজনের এক ডাকাতের দলকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বাইক, ধরানো অস্ত্র ও কাটার পাওয়া গিয়েছে। ধৃতদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator