খবরটি শুনুন
অডিও সংস্করণ
মঙ্গলবার সকালে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডে ফুলেশ্বরী নদীতে এলাকা বাসিন্দারা দেখতে পারে একটি নর কঙ্কাল ভাসছে। জানাজানি হতেই সেই নর কঙ্কাল দেখতে ভিড় জমায় এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলর কে কাউন্সিলর এসে পুলিশকে ফোন করলে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর শিলিগুড়ি থানার পুলিশের তৎপরতায় নদী থেকে সেই নরকঙ্কালটি উদ্ধার করে নিয়ে আসা হয়। তবে নদী থেকে নরকম কাল উদ্ধার করার পর রীতিমতো চারিদিকে মানুষরা হাসতে শুরু করে দেয়। দেখা যায় সেই নর কঙ্কালটি কোন মানুষের কঙ্কাল নয় সেটি প্লাস্টিকের। কে বা কারা হয়তো এই প্লাস্টিকের কঙ্কালটি নদীতে ফেলে দিয়েছে। এরপর গতকাল রাতে বৃষ্টি হওয়ার কারণে নদীর জল বেরোচ্ছে হয়তো সেই নর কঙ্কালটি ভেসে উঠেছে। প্রাথমিক অনুমান করা হচ্ছে এই নর কঙ্কালগুলি নাটকে ব্যবহার হয়ে থাকে। তবে শেষ মেশ সেই প্লাস্টিকের নর কঙ্কালটি সেখান থেকে নিয়ে যাওয়া হয়।