স্কুল ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলো স্কুল শিক্ষক জলপাইগুড়িতে

Thursday, September 22, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
স্কুল ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক স্কুল শিক্ষক এবার পাইগুড়িতে। তা, পরে অন্তর্বর্তী কালিন জামিনে মুক্ত হন। সূত্রের খবর, নাবালিকা স্কুল ছাত্রীকে মোবাইল মারফত কুপ্রস্তাব দিতেন ওই শিক্ষক বলে অভিযোগ। বিষয়টি নিয়ে কয়েকদিন আগে ওই ছাত্রী লিখিত অভিযোগ করে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে। এর পরেই বিদ্যলয় কর্তৃপক্ষ বিষয়টি জানিয়ে থানার দ্বারস্থ হয়। অভিযোগ পাওয়ার পরেই সোমবার রাতে মহিলা থানার পুলিশ গ্রেপ্তার করে ওই শিক্ষককে

ধৃত ওই শিক্ষককে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন। পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। জলপাইগুড়ি জেলা আদালতের সরকারি এক আইনজীবী টেলিফোন মাধ্যমে জানান, অভিযুক্ত চাকরি করার কারণে আদালত চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত তার অন্তর্বর্তী কালিন জামিন মঞ্জুর করেছে। সেইদিন আবার শুনানি হবে। তবে এই কয়েকদিন তাকে প্রতিদিন আদালতে এসে হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারক।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator