খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জ: রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মালিভিটা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে সারম্বরে পালিত হলো শিক্ষক দিবস। এই স্কুলে গত কয়েক বছর ধরেই পালিত হয়ে আসছে শিক্ষক দিবস। গত দুবছর করোনা মহামারীর জন্য যদিও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি শিক্ষক দিবসে তাই এ বছর দ্বিগুণ উৎসাহের ছাত্র-ছাত্রীরা শিক্ষক দিবস পালন করে এই স্কুলের প্রাঙ্গনে।
এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিঠুন সাহা বলেন, ছাত্র-ছাত্রীর সম্পর্ক যেন অটুট থাকে এবং আগামী দিনে যাতে এই সম্পর্ক আরো গাড়ো হয়। বর্তমান সমাজকে সম্প্রীতি রক্ষার বার্তা দিতে এই স্কুলের ছাত্র-ছাত্রীরা এক নাটকের মাধ্যমে তুলে ধরেন। শিক্ষক দিবস উপলক্ষে স্কুলের ছাত্র-ছাত্রী ছাড়াও স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং অভিভাবক ও অভিভাবিকারা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ভিড় জমায়নিয়েছেন।
নিত্য নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পাঁচই সেপ্টেম্বর শুভ শিক্ষক দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তপন সুর, প্রাক্তন শিক্ষিকা বীণা দিদিমণি সহ স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা।