খবরটি শুনুন
অডিও সংস্করণ
রাজগঞ্জ: একদিনে রাজ্য সরকার যেমন সেভ ড্রাইভ, সেভ লাইভ নিয়ে সচেতন করতে বেস্ত। ঠিক এর বিপরীতে এখনও ট্রাফিক আইন না মেলেই চরচাকার যাত্রীবাহী ভ্যান মারুতি চালাচ্ছেন মদ্যপান অবস্থায়। ঠিক তেমনি চিত্র দেখা গেলো আজ সকাল ১০ টা নাগাত রাজগঞ্জ ব্লকের, মান্তাদাড়ি অঞ্চলের গেটবাজার মোড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল নাগাত একটি যাত্রীবাহী মারুতি ভ্যান, গজলডোবার ক্যানেলের রাস্তায় গেটবাজার মোড়'এর একটু আগে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের পাশের খাদে চলে যায়। জানা গিয়েছে গাড়িটির অবস্থা আগে থেকেই, সামনের লাইট ভাঙ্গা এবং অনেক জায়গায় ভাঙ্গা মোচড়ানো অবস্থা দেখা গিয়েছে। গ্রামবাসীরা মনে করছেন গেটবাজার আসার আগেই হয়তো কোথাও দুর্ঘটনা ঘটেছিল। এমনকি গাড়ির ড্রাইভার মদ্যপান অবস্থায় দেখা গিয়েছে, গাড়িতে কয়জন ছিলো তা এখনও সঠিক জানা যায়নী। ঘটনার কিছুক্ষণ যেতেই গ্রামবাসীরা খবর দেয় মিলনপল্লী থানার পুলিশকে। পুলিশ এসে সেই গাড়িটিকে এবং ড্রাইভারকে মিলনপল্লি থানায় নিয়ে যায়। পুরো ঘটনা ঘরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ।