অবশেষে তিনদিন পর উদ্ধার হলো, শিলিগুড়ি ফুলবাড়ীর মহানন্দায় তলিয়ে যাওয়া যুবকের দেহ

Thursday, September 22, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অবশেষে তিনদিন পর শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ীর মহানন্দায় তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হলো। মহানন্দা নদী থেকে আজ সকালে তার দেহ উদ্ধার হয়।গত রবিবার বিশ্বকর্মা পুজোর প্রতিমা নিরঞ্জনে এসে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ীর মহানন্দা নদীর জলে তলিয়ে যায় শিলিগুড়ির বাগড়াকোর্ট এলাকার যুবক চুন চুন সাহানী।

তিনদিন ধরে ফুলবাড়ীর মহানন্দা নদীতে তার তল্লাশি চালায় ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যরা।অবশেষে বুধবার সকালে মহানন্দা নদীতে তার দেহ ভেসে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পরিবারের লোকেরা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং ফাঁসিদেওয়া থানার পুলিশ। তার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator