নাগরাকাটায় উদ্ধার হলো ১৫ ফুটের কিংকোবরা

Saturday, October 01, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
জানা গিয়েছে এদিন বৃহস্পতিবার বিকেলে নাগরকাটার সিপচু বনবস্তি এলাকার একটি বাড়ির ভিতর থেকে একটি ১৫ ফুটের কিংকোবরা সাপ উদ্ধার করলেন সর্পপ্রেমী সৈয়দ নৈঈম বাবুন। উদ্ধারের পরই সাপটিকে বাবুন বাবু খুনিয়া রেঞ্জের বনকর্মিদের হাতে তুলে দেন। বনকর্মিরা বৃহস্পতিবার বিকেলেই বাবুন বাবুকে সাথে নিয়ে সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেন। সূত্রের খবর, সিপচু এলাকার সিবু সোনার নামে এক ব্যক্তির বাড়ির ভিতরে আচমকাই একটি কিংকোবরা সাপ ঢুকে পড়ে। কিংকোবরা সাপটিকে দেখতে পেয়ে বাড়ির লোকেরা সকলেই বাড়ির বাইরে বের হয়ে আসেন। এরপরই খবর পেয়ে বাবুন বাবু এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। অবশেষে আতঙ্কের অবসান হয়।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator