Belakoba: প্রাকৃতিক দুর্যোগের কারণে বেলাকোবা, কদমতলার দূর্গাপূজা মন্ডপ ভেঙে পড়াতে চোখের জল স্থানীয়দের

Monday, October 03, 2022
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অষ্টমীর অঞ্জলি চলাকালীন প্রবল ঝড়-বৃষ্টির জেরে জায়গায় জায়গায় ভেঙ্গে পড়ল পুজোর প্যান্ডেল, তোরণ। পূর্বাভাস মতই অষ্টমীর সকালেই উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিভিন্ন জায়গায় পুজোর মণ্ডপ ক্ষতিগ্রস্ত হয়েছে, মাথায় হাত পড়েছে পুজো উদ্যোক্তাদের। সোমবার রাজগঞ্জ ব্লকের, বেলাকোবা সংলগ্ন এলাকার পাতিলাভাসায় কদমতলায় বিধায়কের বাড়ির সামনের পুজোর মণ্ডপ ভেঙ্গে পড়ল। সেই সঙ্গে ভেঙ্গেছে রাস্তার ওপর তৈরি হওয়া তোরণও।  ঘটনস্থলে খরর পেয়ে ছুটে আসে রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায় রায়। ঘটনায় কারেন্টের পোলে ঝুলে রয়েছে প্যান্ডেল টি। ঘটনার খবর জানানো হয় জলপাইগুড়ির ফায়ার ব্রিগেডকে। তৎক্ষণাৎ ঘটনার খবর পেয়ে হাজির হয় জলপাইগুড়ি দমকল কর্মীরা, তারা এসে প্যান্ডেলেকে সরানোর চেষ্টা চালান। তবে পুজো প্যান্ডেল ভেঙ্গে পড়লেও পুজো প্রতিমা সঠিকভাবে দাঁড়িয়ে রয়েছেন এখনো। রাজগঞ্জ বিধানসভা বিধায়ক বলেন, এমন ঘটনা আগে কখনও হয়নি। তবে প্রাকৃতিক দুর্যোগে আমাদের কারও হাত নেই। এদিকে রাজগঞ্জ বিডিও পঙ্কজ কোনার জানান, ঘটনাটি খুব মর্মান্তিক তবে কোন হতাহতের খবর নেই এটাই আমাদের সস্থীর খবর। অন্যদিকে জানা গিয়েছে রাজগঞ্জের কালিনগরে ভেঙ্গে পড়েছে আলোর তোরণ। 

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator